হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৫

আমার দেশ অনলাইন

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের বার্সেলোনা প্রদেশের মানলেউ শহরে সোমবার সন্ধ্যায় একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ভবনের ছাদতলায় আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে কাতালান ফায়ার সার্ভিস। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভবনের ওপরের তলায় অবস্থানরত পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে আহত চারজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থার গুরুতরতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ আগুন লাগার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে। স্থানীয় টহল ইউনিটগুলোও তদন্তে সহায়তা করছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের অন্যান্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডে ভবনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান