হোম > বিশ্ব > ইউরোপ

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

আমার দেশ অনলাইন

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বলেছেন, ইসরাইলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের ‘সম্প্রসারণবাদী’ নীতি ও আগ্রাসন বন্ধ হলে শুধু ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস করতে পারবে না, বরং মধ্যপ্রাচ্যসহ বিশ্ব শান্তিও আরও সুদৃঢ় হবে।

ইস্তাম্বুলে ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচারের অবসান এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

কুরতুলমুশ বলেন, “ইসরাইল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডের অবসান শুধু ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করবে।”

তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, “দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের অন্য কোনো কার্যকর পথ নেই।”

এ সময় তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তিকেও স্বাগত জানান। কুরতুলমুশ আশা প্রকাশ করে বলেন, “এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত শুধু যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

সূত্র: আল জাজিরা

এসআর

শীতের আগে জ্বালানির নিরাপত্তা নিয়ে আলোচনায় বসছে ইইউ

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

‘আমরা পুড়লে তোমরাও পুড়বে’, ইউরোপজুড়ে জেন-জিদের ক্ষোভের বিস্ফোরণ

কেন শিক্ষার্থীদের দাবির সমাধান করতে পারছে না ফ্রান্স

এখন কে চালাবে সার্বিয়া

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়