হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপ রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ: মেদভেদেভ

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপীয়রা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। রাশিয়াকে পরাজিত করার চেষ্টা করতে গিয়ে ইউরোপ নিজেদের অর্থনীতির মারাত্মক ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তিনি । খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউরোপ আমাকে অনেক অবাক করেছে। কারণ ইউরোপ নিজেরাই তাদের অস্তিত্বের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। এটা সত্যিই আশ্চর্যজনক।’

মেদভেদেভ বলেন, ইউরোপীয় শক্তিগুলো ‘রাশিয়ার ওপর কৌশলগত পরাজয় চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা কিছুই তা অর্জন করতে পারেনি’।

রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি অনুসন্ধানকারী একজন নেতা হিসেবে প্রশংসা করেছেন। ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক নাকি নেতিবাচক, জানতে চাইলে মেদভেদেভ বলেন, মার্কিন জনগণ ট্রাম্পকে বেছে নিয়েছে এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে।

আরএ

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল