হোম > বিশ্ব > ইউরোপ

‘প্রতিরোধমূলক যুদ্ধ’ বিশ্বকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঝুঁকিতে ফেলছে

ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে প্রতিরোধমূলক যুদ্ধের ধারণা এবং আন্তর্জাতিক আইনের ক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্রগুলো যদি নিজেদের মানদণ্ড অনুযায়ী এবং কোনো অতি-জাতীয় আইনি কাঠামো ছাড়াই ‘প্রতিরোধমূলক যুদ্ধের’ অধিকার দাবি করে, তাহলে তা পুরো বিশ্বকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঝুঁকিতে ফেলবে।

কার্ডিনাল পারোলিনের ভাষায়, “যদি রাষ্ট্রগুলিকে তাদের নিজস্ব মানদণ্ড অনুসারে এবং একটি অতি-জাতীয় আইনি কাঠামো ছাড়াই ‘প্রতিরোধমূলক যুদ্ধের’ অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সমগ্র বিশ্ব আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।”

তিনি আন্তর্জাতিক আইনের ক্ষয়কে “সত্যিই উদ্বেগজনক” বলে উল্লেখ করেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে “আইনের বল প্রয়োগের পরিবর্তে বল প্রয়োগের আইন” কার্যকর করা হচ্ছে—এই বিশ্বাসে যে শত্রুকে ধ্বংস করার পরেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।

ভ্যাটিকানের শীর্ষ এই কূটনীতিকের মন্তব্য বিশ্ব রাজনীতিতে শক্তির প্রয়োগ বনাম আন্তর্জাতিক আইনের শাসন নিয়ে চলমান বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

ফ্রান্সে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে সরকার

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান