হোম > বিশ্ব > ইউরোপ

গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউরোভিশন বর্জন স্পেনের

আমার দেশ অনলাইন

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের যুক্তি বলেছেন, গাজায় গণহত্যা এবং লেবাননের ওপর ‘অবৈধ যুদ্ধের’ মুখে স্পেন নীরব থাকতে পারে না। এ কারণেই দেশটি এ বছরের ইউরোভিশন সং কনটেস্ট-২০২৬ অংশ নিচ্ছে না বলে জানান তিনি। খবর ডেইলি সাবাহের।

শুক্রবার এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় সানচেজ বলেন, ইউরোভিশন থেকে স্পেনের অনুপস্থিতি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, “এ বছরটা ভিন্ন হবে।”

স্পেনের সরকারি সম্প্রচারকারী সংস্থা আরটিভিইর প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তকে “সঙ্গতিপূর্ণ ও প্রয়োজনীয়” উল্লেখ করে তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সানচেজ বলেন, “মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের অঙ্গীকার সংস্কৃতির মাধ্যমেও প্রকাশ পায়। এ কারণেই স্পেন ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।”

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই নীতি ইসরাইলের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। তার ভাষায়, “কোনো দ্বৈত নীতি থাকতে পারে না।”

সানচেজ আরও বলেন, ইউরোভিশন ঐতিহাসিকভাবে শান্তি, ঐক্য এবং ইউরোপের বৈচিত্র্য উদযাপনের প্রতীক হলেও “অবৈধ যুদ্ধ এবং গণহত্যার মুখে নীরবতা কোনো বিকল্প নয়।”

তিনি জানান, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্লোভেনিয়াসহ আরও কয়েকটি দেশও একই ধরনের অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট এর এবারের আসর ১২ মে শুরু হয়েছে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী