হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের ওপর মার্কিন–ইসরাইলি হামলা ন্যাটোর যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন ইসরাইল আগ্রাসনের ১৭তম দিনে পড়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ন্যাটোর যুদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপ—এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশনস মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন।

বিবিসি রেডিও ৪–এর টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ম্যাকফ্যাডেন বলেন, ন্যাটো জোট গঠনের সময় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মতো কোনো প্রেক্ষাপট মাথায় রাখা হয়নি।

১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। জোটটির অন্যতম মূল নীতি হলো আর্টিকেল–৫, যেখানে বলা হয়েছে—একটি সদস্য দেশের ওপর হামলা মানেই সব সদস্য দেশের ওপর হামলা।

একই অনুষ্ঠানে সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টারও বলেন, “ন্যাটো এমন কোনো জোট নয়, যেখানে কোনো সদস্য দেশ নিজ সিদ্ধান্তে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অন্যদেরও তাতে বাধ্য করে।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাকফ্যাডেন বলেন, জেনারেল কার্টারের বক্তব্য “সঠিক”। তিনি বর্তমান সংঘাতকে “ন্যাটোর যুদ্ধ নয়”, বরং “যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।

তবে তিনি বলেন, যুক্তরাজ্য ন্যাটোর প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ