হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর আখ্যা, অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মস্কোয় নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে এই অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার রাশিয়া ওই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরপরই লন্ডন এই প্রতিক্রিয়া জানায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ক্রেমলিনের পক্ষ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ নতুন নয়। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার জবাবে যুক্তরাজ্য কী ধরনের পদক্ষেপ নেবে, তা পর্যালোচনা করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও লন্ডনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এসআর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ