হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে নাসার গুরুত্বপূর্ণ মহাকাশ যোগাযোগকেন্দ্র দাবানলে ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে নাসাকে স্পেনে অবস্থিত তার তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগকেন্দ্রের একটি থেকে শুক্রবার কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নাসার একজন মুখপাত্র এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ‘দাবানল এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে চলে গেছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি জানা যাবে।’ সংস্থাটি আরও জানায়, কেন্দ্রটির সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এমডিএসসিসি নাসার ‌ডিপ স্পেস নেটওয়ার্কের (ডিএসএন) অংশ। এই নেটওয়ার্কের তিনটি কেন্দ্রের মাধ্যমে নাসা গ্যালাক্সির দূরবর্তী অঞ্চলে অনুসন্ধান চালানো মহাকাশযানগুলোর সঙ্গে যোগাযোগ করে।

ডিপ স্পেস নেটওয়ার্কের অন্য দুটি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে। নাসা জানিয়েছে, ‘এসব কেন্দ্রের মাধ্যমে ‌মহাকাশ মিশনের কার্যক্রমের সহায়তা নির্বিঘ্নে চালিয়ে নেওয়া হচ্ছে।’

নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, আশপাশের এলাকায় দাবানলের প্রভাব মোকাবিলা করা পরিবার ও বাসিন্দাদের প্রতিও আমাদের সহমর্মিতা রয়েছে।’

এসআর

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন