হোম > বিশ্ব > ইউরোপ

বৈশ্বিক সংঘাত দেখে মনে হচ্ছে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: লাভরভ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বর্তমান বৈশ্বিক সংঘাতের অবস্থা দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতগুলোকে ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন।

রাশিয়ার গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। লাভরভের মতে, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাগুলো মূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার ফল।

তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ—বিশেষ করে তাদের রাজনৈতিক এলিটরা—রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে নিজেদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করছে।

লাভরভ আরও জানান, আফ্রিকার মিত্রদের সঙ্গে যৌথভাবে আগামী অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য রাশিয়া-আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি চলছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতি রাশিয়াকে চিন্তিত করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের ওপর “কঠোর সামরিক আগ্রাসন”-এর অভিযোগ তুলে তিনি সতর্ক করেন, এই পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি জানান, রাশিয়া ইতোমধ্যে ইরান এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিজেদের মূল্যায়ন তুলে ধরছে।

আলোচনার পথেই সমাধান

মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই বলে মনে করে রাশিয়া। লাভরভ বলেন, পারস্পরিক স্বার্থ ও ঐক্যের ভিত্তিতে সমাধানই এই অঞ্চলের জন্য সবচেয়ে কার্যকর হতে পারে।

কিউবা ইস্যুতে অবস্থান

কিউবাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়েও উদ্বেগ জানান লাভরভ। তিনি বলেন, কিউবার সার্বভৌম উন্নয়নের অধিকারকে রাশিয়া সমর্থন করে এবং দেশটিকে মানবিকসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে।

ফিলিস্তিন প্রসঙ্গ

ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে রাশিয়া। লাভরভ বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এই সমস্যার ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এসআর

ইরানে মার্কিন হামলা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল: ন্যাটো মহাসচিব

জার্মানির বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইসলাম ধর্ম অনুষদ, ইউরোপে প্রথম

চলতি বছর প্রতিরক্ষায় জিডিপির ৩.৫ শতাংশের বেশি খরচ করছে ন্যাটোর ৫ সদস্য দেশ

ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ

ন্যাটো শীর্ষ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা

যে ছয় কারণে ফিনল্যান্ডের মানুষ বিশ্বে সবচেয়ে সুখী

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে ১২ উড়োজাহাজ মোতায়েন

ইরান যুদ্ধে ইতালি থেকে ৫০০ বিমান উড্ডয়ন দাবির বিষয়ে যা বললেন মেলোনি

ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান