হোম > বিশ্ব > ইউরোপ

উসমানীয় যুগের ঐতিহ্যবাহী প্রথায় রমজানকে স্বাগত জানাল বসনিয়া

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

ঐতিহ্যবাহী কামানের গুলি নিক্ষেপের মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনা পবিত্র রমজানের আগমন উদযাপন করেছে। রাজধানী সারায়েভোর ঐতিহাসিক হলুদ দুর্গ থেকে বুধবার সন্ধ্যায় কামান ছুড়ে শতাব্দীপ্রাচীন অটোমান ঐতিহ্য অনুসরণ করা হয়।

ইফতারের আগে পুরনো শহর বাশচারশিয়া এলাকায় শত শত শিশু ও পরিবার জড়ো হয়। তারা রঙিন বেলুন হাতে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে দুর্গের দিকে এগিয়ে যায়। অটোমান আমলের পাথুরে সরু রাস্তাজুড়ে শিশুদের উচ্ছ্বাস আর আনন্দঘন কণ্ঠে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন। শিশুদের উচ্ছ্বাস এবং পরিবারের অংশগ্রহণ সারায়েভোর আধ্যাত্মিক পরিবেশে উৎসবের আবহ যোগ করে।

কামান নিক্ষেপের সঙ্গে সঙ্গে শিশুরা আকাশে বেলুন উড়িয়ে পবিত্র রমজানের সূচনা উদযাপন করে। সারায়েভোর আকাশে ভেসে ওঠা বেলুনগুলো রমজানের সঙ্গে জড়িয়ে থাকা ঐক্য, আশা ও সংহতির প্রতীক হয়ে ওঠে।

উসমানীয় যুগ থেকে চলে আসা রমজান ঘোষণার এই কামান প্রথা শুধু সারায়েভোতেই নয়, দেশের অন্যান্য শহরেও পালন করা হয়, যা অতীত ও বর্তমানের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে।

কেন শিক্ষার্থীদের দাবির সমাধান করতে পারছে না ফ্রান্স

এখন কে চালাবে সার্বিয়া

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ