হোম > বিশ্ব > ইউরোপ

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা ইরানের, কূটনীতিক তলব

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির এক শীর্ষ কূটনীতিককে তলব করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটেছে। তবে ভবিষ্যতে এমন হামলা পুনরায় ঘটার সম্ভাবনা নিয়ে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে এবং এটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে হামলার তীব্র প্রতিবাদ জানায়।

অন্য এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে হামলার প্রতিক্রিয়া জানানো এবং নিন্দা জানানোর আহ্বান জানান।

অন্য আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয় কেবল নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইরানের প্রতি ইউক্রেনের ‘শত্রুতাপূর্ণ মনোভাব’ সম্পর্কে সরাসরি সতর্ক বার্তাও দিয়েছে।

এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সমুদ্র অবরোধের মুখোমুখি রয়েছে যা দেশটির সামুদ্রিক বাণিজ্যের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।

এমএমআর

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন