হোম > বিশ্ব > ইউরোপ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইরানের সম্ভাব্য হুমকির কারণে ইউরোপ বা ন্যাটোর আওতাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম কোনোভাবেই সীমিত হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার গ্রিস থেকে পর্তুগালের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলোর কোনোটি হুমকির কারণে বন্ধ বা সীমিত হয়নি।

তিনি বলেন, ‘না। ইরানের বিরুদ্ধে আমরা যা করতে চাই বা করতে প্রয়োজন—এমন কোনো কিছু নেই, যা এখনো করতে পারছি না।’

এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নিরাপত্তাজনিত সতর্কতার জেরে সেখান থেকে সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঘাঁটিতে সরিয়ে নেয় পেন্টাগন।

ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে বলে জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তবে, তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরে স্বীকার করেন, কিছু নির্দিষ্ট হুমকির কারণে বোমারু বিমানগুলো ফেয়ারফোর্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তা বলতে পারি। তারা তো আর কোনো কারণ ছাড়াই সেখান থেকে উড়ে যায়নি। কিছু হুমকি ছিল।’

এমএমআর

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

জার্মান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান গ্রেপ্তার

ফিনল্যান্ডে গুগলের ডেটা সেন্টারের কাজ বন্ধের নির্দেশ

ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান শান্তির বিকল্প নয়