হোম > বিশ্ব > ইউরোপ

এপস্টেইন কেলেঙ্কারি: লেবার পার্টি ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

আমার দেশ অনলাইন

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথি প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ঘিরে বিতর্কের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ ছেড়েছেন সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন কেলেঙ্কারিকে কেন্দ্র করে দলকে আর ‘বিব্রতকর পরিস্থিতিতে’ ফেলতে চান না উল্লেখ করে লেবার পার্টি ছাড়ার সিদ্ধান্ত নেন লর্ড ম্যান্ডেলসন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত নতুন এপস্টেইন–সংক্রান্ত ফাইলে তার নাম উঠে আসার পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে গত বছর এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের অভিযোগে লর্ড ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেয় যুক্তরাজ্য সরকার।

প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০০৩ ও ২০০৪ সালে জেফরি এপস্টেইন তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার, যা প্রায় ৫৫ হাজার পাউন্ডের সমান, প্রদান করেছিলেন।

লেবার পার্টির মহাসচিবকে লেখা এক চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, এপস্টেইনকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক ক্ষোভের সঙ্গে তাকে আবারও যুক্ত করা হয়েছে, যা তাকে দুঃখিত ও অনুতপ্ত করেছে।

তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রায় ২০ বছর আগে এপস্টেইনের সঙ্গে তার আর্থিক লেনদেনের যে দাবি করা হচ্ছে, তার কোনো নথি বা স্মৃতি তার নেই। বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দলকে আর কোনো বিতর্কে জড়াতে না চাইতেই লেবার পার্টির সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই সাবেক ক্যাবিনেট মন্ত্রী।

এসআর

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

স্টারমারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল