হোম > বিশ্ব > ভারত

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

আমার দেশ অনলাইন

ছবি: আনন্দবাজার অনলাইন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। পরাজয়ের অজুহাত হিসেবে তারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলছে বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

অমিত শাহর দাবি, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায় কংগ্রেস; তাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আপত্তি তুলছে তারা।

এসআইআর বাতিলের দাবিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পথে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুলের নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ করে বিরোধীরা। একই দাবিতে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে উৎসবের মৌসুম শুরু হওয়ায় আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে।

অমিত শাহ রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেন, ‘আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসাতে পারবেন না।’

অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনি (রাহুল) শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাদের ভোটগুলো আগলে রাখতে চান।’

বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মানুষের ভোটের রায় আপনারা এভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’

সূত্র: আন্দবাজার অনলাইন

আরএ

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

জামিনের এক দিন পর ককরোচ নেতাদের ডেকে পাঠাল দিল্লি পুলিশ

সিইসির পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভের ঘোষণা বিরোধীদের

ককরোচ নেতাদের ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

মোদির ছবি যুক্ত করে রাবনের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিস

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ