হোম > বিশ্ব > ভারত

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টিসহ একাধিক রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠন। তবে কর্মসূচির আগেই আন্দোলনকারীদের দিল্লিতে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস বাতিলসহ বিভিন্ন রুটে দূরপাল্লার ট্রেন চলাচলে পরিবর্তনের খবর সামনে এসেছে। এসব পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্করনারায়ণন ও বৃন্দা গ্রোভার।

শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার রেল, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভের আয়োজকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের দিল্লিতে পৌঁছানো ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনগামী একাধিক দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং কয়েকটি ট্রেন বাতিলের অভিযোগ উঠেছে।

মধ্যপ্রদেশের ইটারসি জংশনেও আন্দোলনকারীদের বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, গোয়া এক্সপ্রেসসহ একাধিক ট্রেন থামিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ধরনের পদক্ষেপের কারণে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ রেলযাত্রীরাও দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে কোন কোন ট্রেন বাতিল বা পরিবর্তন করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা এবং রেল কর্তৃপক্ষের ব্যাখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন

আন্দোলন ঘিরে প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্করনারায়ণন ও বৃন্দা গ্রোভার। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি তুলে ধরে কপিল সিব্বল পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের দেশে এসব কী ঘটছে?’ আদালতে অভিষেক মনু সিংভি আন্দোলনকারীদের দিল্লিতে প্রবেশ এবং বিক্ষোভে অংশগ্রহণ ঠেকাতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এআরবি

ককরোচ পার্টির বিক্ষোভ ঠেকাতে ১০ অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে মোদি সরকার

কে এই মোদিবিরোধী নেহা বোরা, যার প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে

ফের বিক্ষোভে উত্তাল ভারত

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

মোদিবিরোধী বিক্ষোভে যোগ দিলেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

সিইসির পদত্যাগ দাবিতে বিহারে বিক্ষোভ, দিল্লিতে আজও মাঠে নামবেন বিরোধীরা