হোম > বিশ্ব > ভারত

আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ পার্টি

আমার দেশ অনলাইন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত।

ভারতে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে মাসব্যাপী আন্দোলনের পর নিজেদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংগঠনের মূল সদস্যরা পরবর্তী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

সূত্রের বরাতে জানা গেছে, গত মাসে প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের পর সিজেপি-এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটাতে বলা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

বৈঠকের পর ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এর আগে কেলেঙ্কারি নিয়ে সিজেপি-এর নেতৃত্বে হওয়া আন্দোলন দেশজুড়ে ‘জেন জি’ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বলে সংগঠনটির দাবি। সংগঠনটির দাবি, ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে পদত্যাগ করেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এমএমআর

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

বৃত্তি পেতে গরুর গোশত খাওয়ার প্রশ্নে দাঁড়ায় দলিত ছাত্র, বুলিংয়ের পর...

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান