হোম > বিশ্ব > ভারত

মোদিবিরোধী বিক্ষোভে যোগ দিলেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

আমার দেশ অনলাইন

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিরোধীরা। বিক্ষোভে অংশ নিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে, জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি এবং অভিনেতা প্রকাশ রাজ ।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজন করা হয় ‘জনতার আদালত’ কর্মসূচি। সামাজিক মাধ্যমে বুধবার রাতেই যোগদানের কথা জানান ধ্রুব রাঠি।

বিক্ষোভ সমাবেশে দীপকে তার বক্তব্য শুরু করেন ‘নরেন্দ্র মোদি ভোট চোর’ স্লোগান দিয়ে। তিনি অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, ‘এটা শুধু ভোট চুরি নয়, এসআইআরের মাধ্যমে পুরো দেশকে অপমান করা হয়েছে।’

সমাবেশে নরেন্দ্র মোদি ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সূত্র: দ্য হিন্দু

আরএ

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

সিইসির পদত্যাগ দাবিতে বিহারে বিক্ষোভ, দিল্লিতে আজও মাঠে নামবেন বিরোধীরা

বাংলাদেশি দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

নিরাপত্তা বিধিনিষেধে কাশ্মীরে পর্যটন ব্যবসায় ধস

পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা

ভারতে সিইসির বিরুদ্ধে কেন রাস্তায় বিরোধী দল ও তরুণেরা

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল