হোম > বিশ্ব > ভারত

বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং আম আদমি পার্টির সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দাবি করেন, বিদেশি শক্তির ইন্ধনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে বিরোধীরা।

শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নীতিন নবীন পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর’ বলে অভিহিত করেন। তার অভিযোগ, দুটি গোষ্ঠী দেশের মধ্যে অস্থিরতা তৈরির প্রতিযোগিতায় নেমেছে।

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ও অরবিন্দ কেজরিওয়ালের সহযোগীদের নিয়ে গঠিত সিজেপি দেশে অরাজকতা সৃষ্টি করছে।’

নীতিন নবীনের দাবি, জনগণের রায় মেনে নিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘জনগণ এদের প্রত্যাখ্যান করেছে। সেই রায় মেনে নেওয়া বা তা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে আপনারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছেন।’

বিরোধী গোষ্ঠীগুলো বিদেশি শক্তির নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও কোন বিদেশি শক্তি এই কাজে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি নবীন। পাশাপাশি, তার এই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেননি তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

ককরোচদের আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিচ্ছে দিল্লি পুলিশ

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল

অচল দিল্লি, নজিরবিহীন ধরপাকড়, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক ১০০০

মোদি-অমিত শাহর লজ্জা হওয়া উচিত

কেন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা

‘আমাকে গ্রেপ্তার করুন’, দীপকের ভিডিও ভাইরাল

ককরোচদের বিক্ষোভে যোগ দিচ্ছে কোন কোন রাজনৈতিক দল