হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর স্টাইলে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে চাইছে মোদি সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘কাশ্মীর মডেল এবার দিল্লিতেও রপ্তানি করা হয়েছে।’

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আবদুল্লাহ লেখেন, ‘কাশ্মীর মডেল দিল্লিতে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিকে স্বাগত, যা নতুন জম্মু ও কাশ্মীরের আদলে গড়ে তোলা হয়েছে।’

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের আগে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার খবরের পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি।

‘জনতার মঞ্চ ২.০’ নামে প্রস্তাবিত ওই বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও বিক্ষোভের প্রস্তুতি চলছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: অরবিন্দ কেজরিওয়াল

অচল দিল্লি, নজিরবিহীন ধরপাকড়, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক ১০০০

মোদি-অমিত শাহর লজ্জা হওয়া উচিত

কেন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা

‘আমাকে গ্রেপ্তার করুন’, দীপকের ভিডিও ভাইরাল

বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি

ককরোচদের বিক্ষোভে যোগ দিচ্ছে কোন কোন রাজনৈতিক দল

‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান’

যন্তর মন্তরে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচপ্রধানের বার্তা