হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে আপিলের পর ৯১ শতাংশ নাম ফের ভোটার তালিকায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভোটার তালিকা সংশোধনের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বাদ যাওয়া হাজার হাজার ভোটারের নাম ফের তালিকায়যুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর-সংক্রান্ত আপিলের শুনানিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৭৮২টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার ৪৪৩ জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যা মোট নিষ্পত্তি হওয়া মামলার ৯১ শতাংশ। বাদ পড়েছে সাত হাজার ৩৩৯ জনের নাম।

সম্প্রতি চাঞ্চল্যকর এ তথ্য সামনে এসেছে কংগ্রেসের সংসদ সদস্য ইশা খান চৌধুরীর করা তথ্য অধিকার আইনের (আরটিআই) আবেদনের জবাবে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে। এই প্রক্রিয়ায় বাদ পড়া বা অন্তর্ভুক্তি নিয়ে আপিলের সুযোগ রাখা হয়েছিল।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৭ আগস্ট পর্যন্ত মোট ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি আপিল জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৮২ হাজার ৭৮২টির। অর্থাৎ মোট আপিলের প্রায় ২ দশমিক ১৭ শতাংশের সিদ্ধান্ত হয়েছে। বাকি ৩৭ লাখ ২৭ হাজার ৮৩৮টি আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায়।

দেখা যাচ্ছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলায় নাম ফেরার হার নাম বাদ যাওয়ার তুলনায় অনেক বেশি। এই পরিসংখ্যানই নতুন করে প্রশ্ন তুলেছে এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেয়ার প্রাথমিক প্রক্রিয়া নিয়ে।

কংগ্রেসের সংসদ সদস্য ইশা খান চৌধুরী বলেছেন, এত বেশি সংখ্যক আপিলে নাম ফিরে আসা প্রাথমিকভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়েছিল কি না, সেই প্রশ্ন তৈরি করে।

ইশা খান চৌধুরীর মতে, আরটিআইয়ের জবাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আপিলের সংখ্যা নিয়ে অসঙ্গতি। এসআইআরের পর্যালোচনায় ২৭ লাখ ২৮ হাজার ৫০০ ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অন্যদিকে আপিল জমা পড়েছে ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি। অর্থাৎ আপিলের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ১২০ বেশি।

নির্বাচন কমিশনের কাছে এই পার্থক্যের ব্যাখ্যা চেয়েছেন ইশা খান। তার দাবি, এর মধ্যে এমন আপিলও রয়েছে, যেগুলো নির্বাচন কমিশন বা অন্য পক্ষ ভোটারদের নাম বাদ দেয়ার জন্য করেছে।

শেরপুরে সনদবিহীন চিকিৎসককে লাখ টাকা জরিমানা

পাকিস্তান ও কুয়েতের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নবজাতকের মৃত্যু

বকশীগঞ্জে সাড়ে ৩ মেট্রিকটন অবৈধ সার জব্দ

নেপালে হিমবাহধসে মৃত্যু বেড়ে ৪৬৯

এবার সাংবাদিকদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ

দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২