হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের প্রাণহানি

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে এসি (এয়ার কন্ডিশনার) বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় বছরের এক শিশুসহ একই পরিবারের ৯ জনের প্রাণহানি ঘটেছে। দগ্ধ ও আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোররাত ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ব দিল্লির শাহদারা বিভাগের ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় তলা থেকে অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা জৈন (৫৮), ছেলে নিশান্ত জৈন (৩৫), পুত্রবধূ আঞ্চল জৈন (৩৩) ও তাদের দেড় বছরের শিশুসন্তান আকাশ জৈনের লাশ উদ্ধার করা হয়। তৃতীয় তলায় মারা গেছেন নিতিন জৈন (৫০), তার স্ত্রী শাইলি জৈন (৪৮) ও ছেলে সম্যক জৈন (২৫)। এ ছাড়া প্রথম তলায় শিখা জৈন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শিখার স্বামী নবীন জৈন (৪৮) আহত অবস্থায় গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটি থেকে অন্তত ১২ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসন, দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এএম

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার

যে কারণে ভেঙে তিন টুকরো হলো তৃণমূল কংগ্রেস

ভারতীয় পাসপোর্ট ও ভিসা পরিষেবা স্থগিত করছে আমিরাত

চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

স্ত্রীর মাথা ন্যাড়া করে প্রস্রাব পান করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারত থেকে পালালেন ইসরাইলি সেনা, নেপথ্যে কী

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য ৭ দিন বন্ধ

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী