হোম > বিশ্ব > ভারত

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আমার দেশ অনলাইন

থালাপতি বিজয়। ছবি: এনডিটিভি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। এর মধ্য দিয়ে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম দ্রাবিড় দুই প্রধান দল ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো সরকার গঠিত হলো তামিলনাড়ুতে।

বিজয় আজ টিভিকের ৯ নেতাকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে অভিনেতা তৃষা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা অর্জনে তাকে বেশ বেগ পেতে হয়েছে। পাঁচ দিন সময় এবং রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠকের পর সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি ম্যাজিক ফিগার অর্জন করেন।

গত শনিবার বিজয়ের নেতৃত্বাধীন জোট রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায়। বিজয়ের এই জোটে কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দুজন এবং সিপিআই, সিপিআই (এম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুজন করে বিধায়ক সমর্থন দিয়েছেন।

৫১ বছর বয়সি এই অভিনেতা কাম রাজনীতিবিদ দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এর ফলে বিধানসভায় এই জোটের বর্তমান শক্তি দাঁড়িয়েছে ১২০ জন বিধায়কে।

সূত্র: এনডিটিভি

এএম

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ