হোম > বিশ্ব > ভারত

আন্দোলন থেকে কি পিছু হটছে ককরোচ পার্টি

আমার দেশ অনলাইন

আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি । এমনকী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করারও হুঁশিয়ারি দিয়েছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু গত কয়েকদিন ধরে সেই আন্দোলনে কার্যত নীরবতা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও জ্ঞানেশ কুমারকে নিয়ে আগের মতো সরব নয় সংগঠনের নেতারা।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে ককরোচ পার্টি শেষ পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে আসছে কি না? এমন প্রশ্নের জবাবে সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলন থেমে যায়নি। বরং একাধিক কর্মসূচি নিয়ে এখনো রাস্তায় রয়েছেন তারা।

শনিবার সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীপাবলির সময় পরিবারকে সময় দেওয়ার জন্য কয়েকদিনের বিরতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া বলে ব্যাখ্যা করা ঠিক নয়।

আশুতোষ রাঙ্কা জানান, এই মুহূর্তে তাদের সংগঠনের মূল লক্ষ্য তিনটি বিষয়। প্রথমত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে ‘স্কুল ঠিক করো’ অভিযান ফের শুরু করা। তৃতীয়ত, সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এখনো বহাল রয়েছে কি না এমন প্রশ্নের জবোবে আশুতোষ বলেন, মাত্র ১৫ দিনের বিরতিকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখানো হচ্ছে। তার বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনও দীপাবলির সময় বিরতি নিয়েছিল। তাহলে শুধু তাদের সংগঠনকেই কেন আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়তে হচ্ছে?

তিনি আরো জানান, আগামী দিনে পুনে ও গোয়ায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলন এবং সাংগঠনিক কাজ চালানো হবে। এরআগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেপ্টেম্বর মাসে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি। তাদের অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং নির্বাচন কমিশন শাসক দলকে সুবিধা করে দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, ভুয়া ও একাধিক জায়গায় নথিভুক্ত ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করার কোনও ঘোষণা করেনি ককরোচ জনতা পার্টি। বরং আন্দোলনের পাশাপাশি সংগঠন বিস্তার এবং শিক্ষা সংস্কারের দিকে নজর দিচ্ছে তারা। তবে আগামী দিনে কবে ফের দেশজুড়ে বড় বিক্ষোভ শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেনি সংগঠনটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে

কোথায় হারাল ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের টার্গেট করছে ভারত

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চায় যুক্তরাষ্ট্র

ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের শিশুর জীবন

আগামী ৪ দশকে ভারত হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, নিরাপদ আশ্রয়ে ৫০ হাজার মানুষ