হোম > বিশ্ব > ভারত

যমুনা নদীতে নিখোঁজ ভারতীয় সেনা

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের হরিয়ানার যমুনানগর জেলার হাতনিকুণ্ড ব্যারাজে প্রশিক্ষণ ও মহড়ার সময় সেনাবাহিনীর একটি নৌযান দুর্ঘটনার কবলে পড়ায় এক সেনা নিখোঁজ রয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় প্রথমে চার সেনা সদস্য প্রবল স্রোতে ভেসে গেলেও তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু হয়। পরে ডুবে যাওয়া মোটরবোটটিও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, সেনা সদস্যরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় ছিলেন। বোটটি ডুবতে শুরু করলে তারা পানিতে ঝাঁপ দেন এবং স্রোতে ভেসে যান। নিখোঁজ সেনাকে উদ্ধারে তল্লাশি চলছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সম্মেলনের ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ!

এমপির গাড়িতে হামলা, প্রধান আসামিকে দুই দিনের রিমান্ড

নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত

সোনার দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা

লাখাইয়ে বিদায়ী ও নতুন ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ধউর-আশুলিয়া সার্ভিস সেতুর উদ্বোধন

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীনেশ ত্রিবেদীর আশা, দুই দেশের স্বার্থে ভারত সফরে যাবেন তারেক রহমান