হোম > বিশ্ব > ভারত

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সীমান্তের চক সিবানন্দ এলাকায় ভারতে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

নিহতের নাম মুহাম্মদ আসাদুল্লাহ। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তে গোলাগুলি ও সীমান্ত হত্যা নিয়ে ভারত-বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বৈঠক করেছেন। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাচার বা অনুপ্রবেশ ঠেকাতে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে রাবার বুলেট ব্যবহারের কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

এর মধ্যেই রাধিকাপুর সীমান্তে গুলির ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল বাংলাদেশি চক সিবানন্দ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় বিএসএফ সদস্যরা পাম্প-অ্যাকশন গান থেকে গুলি ছোড়েন। এতে মুহাম্মদ আসাদুল্লাহ গুরুতর আহত হন। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বিএসএফ সদস্যরা আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন।

গুলিবিদ্ধ আসাদুল্লাহকে দ্রুত উদ্ধার করে রাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা আদানির!

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

একই গ্রুপে কিংস ও মোহামেডান

দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা