হোম > বিশ্ব > ভারত

ভারতের ছয় আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনে ভোট শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে ভোট গ্রহণ শুরু হয়।

পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে ভোট হচ্ছে। দুটি আসনই চলতি বছর শূন্য হয়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি আসনে জিতে অন্যটি ধরে রাখায় আসনটি শূন্য হয়। রেজিনগরে নওদা আসনে জয়ী হওয়ার পর এজেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

তামিলনাড়ুর মাদুরান্থাকাম ও ধরাপুরম আসনেও ভোট হচ্ছে। দুটি আসনই বিধায়কদের পদত্যাগের পর শূন্য হয়। মাদুরান্থাকামে টিভিকে, ডিএমকে, এআইএডিএমকে, সিপিএম ও এনটিকে—এই পাঁচ দলের প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। ২৮ জন প্রার্থী রয়েছেন। ধরাপুরমেও টিভিকে, ডিএমকে, এআইএডিএমকে, সিপিআই ও এনটিকে প্রার্থী দিয়েছে।

আসামের নাগাঁও লোকসভা আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফের মধ্যে। বিজেপির প্রার্থী সাবেক নাগাঁও জেলা প্রশাসক দেবাশিস শর্মা। কংগ্রেসের প্রার্থী সাবেক বিধায়ক শিবামণি বোরা। এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমলও লড়ছেন।

পুদুচেরির ঠাট্টানচাভাদি বিধানসভা আসনেও ভোট হচ্ছে। আগামী ৯ অক্টোবর ভোট গণনা হবে। ১১ অক্টোবরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

সূত্র:ডিডি নিউজ

এএম

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির

গ্রেপ্তার হতে পারেন ককরোচ পার্টির শীর্ষ নেতারা

নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, মামলার দাবিতে বিক্ষোভ করায় আটক ১৮

কেন ৪৩ তলা থেকে ঝাঁপ দিলেন ইঞ্জিনিয়ার

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বেআইনি সিদ্ধান্ত বাতিল করবে সুপ্রিম কোর্ট

লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ

সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন

পশ্চিমবঙ্গের সিলেবাসে রদবদল, বাদ যাচ্ছে মুসলিম শব্দ, ইতিহাস ও সংস্কৃতি