হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড়ের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, দিল্লিতে পুলিশের দমন-পীড়ন হিটলারের শাসনামলকেও ছাড়িয়ে গেছে।

অভিষেক বলেন, দিল্লিতে বিজেপি সরকার ও পুলিশ প্রায় আড়াই হাজার মানুষকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দলীয় কর্মী-সমর্থক, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সাধারণ মানুষ এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরাও রয়েছেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট চুরির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ও পাঁচ সংসদ সদস্য বাসস্ট্যান্ডে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। কিন্তু তাদের সেই প্রতিবাদও করতে দেওয়া হয়নি।

অভিষেক প্রশ্ন তোলেন, সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের প্রতিবাদকে এত ভয় পাচ্ছে কেন?

তিনি আরো অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও মেট্রো স্টেশন, রেলস্টেশন ও বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। আগে বিক্ষোভকারীদের ট্রেন বা মহাসড়ক অবরোধ করতে দেখা যেত, আর এখন সরকার নিজেই সাধারণ মানুষের প্রতিবাদে অংশ নেওয়া কিংবা বিক্ষোভস্থলে পৌঁছানো ঠেকাতে যোগাযোগব্যবস্থা বন্ধ করছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এমএমআর

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, আটক ৭ হাজারের বেশি

সিজেপির বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে আটক অভিনেতা ইমরান খান

‘কাশ্মীরের মডেল দিল্লিতে রপ্তানি হয়েছে’—ধরপাকড় নিয়ে ওমর আবদুল্লাহর কটাক্ষ

মোদি-শাহদের জন্য পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে: রাহুল গান্ধী

কাশ্মীরেও বিক্ষোভ শুরু

অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান রাহুলের, মোদিকে হুঁশিয়ারি

আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ