হোম > বিশ্ব > ভারত

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতে বিরোধী দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। তারা বলেন, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা আহত হয়েছেন। তাদের কেউ কেউ নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিক্ষোভকারীরা আহত হয়েছেন এবং কেউ কেউ দুর্ব্যবহারের শিকার হওয়ার কথা জানিয়েছেন। বিক্ষোভ চলাকালীন এবং পরবর্তীতে আটকের ঘটনায় যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক নির্যাতনের যে খবর পাওয়া গেছে, তা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

জাতিসংঘের মানবাধিকার পরিষদ নির্দিষ্ট মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করার জন্য এসব বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে থাকে। তবে তারা জাতিসংঘের প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মকর্তা নন; স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি), অন্যান্য বিরোধী দল এবং ছাত্র সংগঠনগুলো চলতি মাসে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভোটার তালিকা থেকে ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন তারা।

সূত্র: আলজাজিরা

আরএ

মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিস

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দিল ১০ মসজিদ

উত্তর প্রদেশে নির্বাচনের আগে বাড়ছে মুসলিম বিদ্বেষ ও সহিংসতা

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা