হোম > বিশ্ব > ভারত

জোট গঠন করে হলেও উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান ওয়াইসি

আমার দেশ অনলাইন

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদবের প্রতি জোটের প্রস্তাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তবে এ প্রস্তাবকে ‘ভোটব্যাংকের রাজনীতির সহযোগিতা’ বলে কটাক্ষ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মোরাদাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওয়াইসি বলেন, উত্তর প্রদেশে আবারো বিজেপি সরকার গঠন করুক, তা আমরা চাই না। আমি হাত মেলাতে প্রস্তুত। আমি জোট করতে প্রস্তুত। এখনই আলোচনার সময়। নির্বাচন শেষ হওয়ার পর যেন আফসোস করতে না হয়।

উত্তর প্রদেশে ২০২৭ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের জাতীয় রাজনীতিতে এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, কারণ এটি পরবর্তী লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক শক্তিমত্তার বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছে। এ পরিস্থিতিতে একে অপরের ভোটে প্রভাব ফেলার পরিবর্তে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান ওয়াইসি।

তিনি বলেন, আপনারা বলেন, ওয়াইসি নির্বাচন করলে আপনাদের ক্ষতি হবে। আমি আপনাদের সঙ্গেই লড়তে প্রস্তুত।

ওয়াইসি আরো দাবি করেন, এআইএমআইএমের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সম্মান ও ন্যায়বিচারের জন্য। আমরা বৈষম্য চাই না, সমতা চাই। আখিলেশ যদি সামনে বসেন, তাহলে আমি তার সামনে বসে অধিকার ও ন্যায়বিচার নিয়ে আলোচনা করব।

ওয়াইসির এই প্রস্তাবের জবাবে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কটাক্ষ করে বলেন, সমাজবাদী পার্টি ও এআইএমআইএম উভয়ই ‘তুষ্টিকরণের রাজনীতি’ করে। আখিলেশ যাদব ও ওয়াইসি এতদিন কে বড় ‘ভাইজান’ হবেন, সেই প্রতিযোগিতায় ছিলেন। এখন তারা সেই প্রতিযোগিতা বাদ দিয়ে ‘ভাইজান সহযোগিতা’ করতে চাইছেন। তাই ওয়াইসি আখিলেশজিকে একটি ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠিয়েছেন। পুনাওয়ালা আরো দাবি করেন, ওয়াইসি ও আখিলেশ যাদব একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

সূত্র: এনডিটিভি

এআরবি

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ নিখোঁজ ৪

সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও ইরানের সঙ্গে সম্পর্ক—উভয় সংকটে পাকিস্তান

খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

বিহারের বন্যা সামলাতে ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা, প্লাবিত চাঁপাইনবাবগঞ্জ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’—জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশ ও মানবতার জন্য কাজের অভাব জামায়াতের মাধ্যমেই পূরণ সম্ভব