হোম > বিশ্ব > ভারত

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

আমার দেশ অনলাইন

ভারতের উত্তরাখণ্ডভিত্তিক সংগঠন কালী সেনার সভাপতি ভূপেশ যোশী দিল্লির মুসলিমদের উদ্দেশে উসকানি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মুসলিম মিরর।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভূপেশ যোশী সম্প্রতি হিন্দু কিশোর সূর্য চৌহান হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দেন। অভিযোগ রয়েছে, আসাদ নামের এক ব্যক্তি সূর্য চৌহানকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদ নিহত হন।

সূত্রের তথ্যমতে, মুসলমানদের উদ্দেশে যোশী বলেন, ‘জয় শ্রী রাম, দোস্তন, জয় শ্রী রাম। মে দিল্লি কে মুল্লো কু বোলনা চাহতা হু, আমি ওয়ালো, নামাজ পড়না ভুল যাওগে।’

যোশী আরো বলেন, প্রতি মঙ্গলবার—অনেক হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত একটি দিন। দিল্লিজুড়ে যত মসজিদ আছে,সেগুলোতে হনুমান চালিসা পাঠ করা হবে।

ধর্মীয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন বক্তব্য নতুন করে সাম্প্রদায়িক উদ্বেগ সৃষ্টি করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’