হোম > বিশ্ব > ভারত

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার-এর লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, শনিবার সকালে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে দিল্লি।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে আইকিউএয়ারের তালিকায় দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৫৮১। একই সময়ে প্রতিবেশী পাকিস্তানের লাহোরের সূচক ছিল ২৮৫। অর্থাৎ দিল্লির দূষণের মাত্রা লাহোরের প্রায় দ্বিগুণ।

এদিকে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) হিসাবে, শনিবার সকাল ১০টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৬৩, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে।

দীপাবলিতে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে বায়ুদূষণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দিল্লি ও আশপাশের এলাকার স্কুলগুলোকে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাশাপাশি নাগরিকদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার দীপাবলির আগের আট বছরের মধ্যে দিল্লির বায়ুমান সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শীতের শুরু থেকেই বায়ুদূষণ নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়। এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে। ফলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

উল্লেখ্য, আইকিউএয়ারের সূচক এবং ভারতের সরকারি বায়ুমান সূচকের পরিমাপ পদ্ধতি এক নয়। তাই দুটি সূচকের মান সরাসরি তুলনাযোগ্য নয়।

সূত: রয়টার্স

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন তরুণী

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতে প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলমানের জায়গা কোথায়