হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত।

ভারতের রাজধানী দিল্লির নিউ সীমাপুরি এলাকার ঈদগাহ মাছলি মান্ডির কাছে একটি আবাসিক ভবন ধসে পড়েছে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয় থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও কারো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আম আদমি পার্টির স্থানীয় বিধায়ক বীর সিং ধিংগান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো ছয় থেকে সাতজন আটকা পড়ে থাকতে পারেন।

তিনি বিবিসি নিউজ হিন্দিকে বলেন, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ভবনটি ধসের খবর পান তিনি।

এছাড়া, পুলিশ জানিয়েছে, এই পাঁচ থেকে ছয়তলা ভবনটি এক-দুই বছর আগে নির্মিত।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছিল। শিক্ষার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত ওই ভবন ধসের ঘটনায় বেশ কয়েকজন নিহত হন।

এমএমআর

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

উত্তাল দিল্লি, রাহুল গান্ধী ও কয়েকজন এমপি আটক

ভারতে সিইসির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ডাক ককরোচ পার্টির

‘ভোট চুরির মাধ্যমে ভারত দখল করা হয়েছে, কাউকে রেহাই দেওয়া হবে না’

কৃষ্ণসাগরে ট্যাংকারে ইউক্রেনের হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড, দিল্লিতেও কম্পন অনুভূত

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, ১২ ভারতীয় নাবিক আহত

‘জ্ঞানেশ কুমার, তোমার খেলা শেষ’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

হঠাৎ দিল্লিতে দীনেশ ত্রিবেদী, ‘ঢাকার বার্তা অবহিত করবেন মোদিকে’