হোম > বিশ্ব > ভারত

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত

ডোনাল্ড ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনতে ভারত চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যে সেই চুক্তি করেছি।’ ট্রাম্প ২০২৫ সালের মার্চ মাসে ভারতসহ ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তিনি রাশিয়ান তেল কেনার জন্যও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যাবে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ।

মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত। কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা শূন্যে নেমে আসে।

পে-স্কেল: প্রথমবার চালু ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে মিলবে কত টাকা

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন আহত

ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব