হোম > বিশ্ব > ভারত

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

আমার দেশ অনলাইন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা উল্লেখ করে এর সমালোচনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন তাদের নজরে এসেছে। কোনো দেশকে এভাবে ভুল ও বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা দুর্ভাগ্যজনক।

বিদেশি নাগরিকদের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে জয়সওয়াল বলেন, মিথ্যা তথ্য ও বানোয়াট বর্ণনা তৈরির এ ধরনের প্রচেষ্টা মূলত এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং যারা ভিডিও ধারণ করছেন, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি অনুরোধ জানাবেন।

সূত্র: এএনআই

এআরবি

হাসিনার পাসপোর্ট আবেদন ও প্রত্যর্পণ নিয়ে যা বললেন জয়সওয়াল

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের তলব

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আপিলের ৯০ শতাংশই মুসলিম

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে খরচ ৭৫ হাজার ডলার

জনপ্রিয় হচ্ছে ‘নাতি-নাতনি ভাড়া’ নেওয়ার ব্যবসা

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওত পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, ‘দিল মে বাবর’ বলে বিজেপির কটাক্ষ

যুক্তরাষ্ট্রে দীপাবলি উৎসবে হামলা, ভারতীয়দের বহিষ্কারের দাবি

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’