হোম > বিশ্ব > ভারত

মোদিকে যমুনায় ডুব দিতে বললেন মমতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেন। তবে শুক্রবার সকালে সফরের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ারের পরই রাজনৈতিক সমালোচনার শুরু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় তাকে খোঁচা মেরে বলেন, একটু যমুনাতেও ডুব দিন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যয় জানান, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে দেখুন।’

যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনার মধ্যে তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির যমুনা পরিষ্কার করতে পারেন না, অথচ বাংলায় এসে গঙ্গায় ভ্রমণ করছেন।’

এদিকে, দিল্লির যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের একটি সমস্যা। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বারবার আলোচিত হলেও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বরং শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, এমনকি অনেক সময় নদীর পানিতে ফেনা জমতে দেখা যায়।

পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে মোদির এই গঙ্গাভ্রমণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার নিজ নির্বাচনী এলাকা বারাণসী ও কলকাতার মধ্যে যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক বাজেটে একটি করিডর তৈরির ঘোষণাও দেওয়া হয়েছে, যা তিনি নিজেই স্বাগত জানিয়েছেন।

এমএমআর

সোয়া কোটি টাকা লুটের ‘মাস্টারমাইন্ড’ র‌্যাবের জালে

পলাতক চসিক মেয়রের মালিকানাধীন ভবনে সিডিএর অভিযান

চাঁদার হুমকি নাকি চিকিৎসা নিয়ে ক্ষোভ, পুলিশের তদন্তে দুই কারণ

নৌযান শুমারি উপলক্ষে নরসিংদীতে র‍্যালি অনুষ্ঠিত

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত হলেন প্রধানমন্ত্রীও

সরকারি তথ্য দ্রুত ও কার্যকরভাবে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান

কলকাতায় নিহত ৫ বাংলাদেশির একজন সাভারের বাবু

রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি

শিল্পকলায় ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী বৃহস্পতিবার

ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫৯ বছরের পুরোনো মাদরাসার একাংশ, তীব্র ক্ষোভ