হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৬২ শতাংশেরও বেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২০২৬ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটদানের হার। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে১৫২টি কেন্দ্রে।

ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি ভোট পড়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই।

ভোটার টার্নআউটের দিক থেকে এখন পর্যন্ত পিছিয়ে মালদা জেলা। সেখানে ভোট পড়েছে ৫৮ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে তামিলনাড়ুতে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮১ শতাংশ। 

এছড়া প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটের হার ৭১.০৭ শতাংশ। আর নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। এদিকে দুপুর ১টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ।

সূত্র: বিবিসি, আনন্দবাজার।


এমএমআর

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য ৭ দিন বন্ধ

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার ওপর বিজেপির নেতাকর্মীদের হামলা

ভারতে মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই

ভারতে আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার

আজানের মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

ভারতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

বুধবার বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি