হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের ‘বাংলাদেশি সন্দেহে’ শ্রমিককে হত্যা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গের এক মুসলিম শ্রমজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ড রাজ্যে ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রেললাইন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় ক্ষুব্ধ জনতা। খবর ইটিভি ভারতের।

নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন (৩৬)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামের বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ডে যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।

পরিবারের অভিযোগ, আলাউদ্দিন কয়েক দিন ধরেই আতঙ্কে ছিলেন। গ্রামগুলোতে ফেরি করতে গিয়ে তাকে বারবার বাংলাদেশি হিসেবে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনা করা হচ্ছিল। এমনকি নিজের ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড দেখালেও স্থানীয় উগ্রবাদীরা তা বিশ্বাস করেনি। গত বুধবার ফোনে তিনি পরিবারের কাছে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

পরিবারের দাবি, যে ছবি তারা পেয়েছেন—সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে আছেন আলাউদ্দিন। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে আলাউদ্দিনকে। এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে।

এই হত্যাকাণ্ড ভারতে চলমান অনুপ্রবেশকারী বিতর্ক এবং জাতিগত বিদ্বেষকে আবারও সামনে নিয়ে এসেছে।

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়