হোম > বিশ্ব > ভারত

ব্রহ্মপুত্রের তলদেশে আন্ডারওয়াটার সড়ক–রেল টানেল তৈরি করছে ভারত

আমার দেশ অনলাইন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্রহ্মপুত্র নদের তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক–রেল টানেল নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। আসামের গোহপুর থেকে নুমালিগড় পর্যন্ত ৩৩.৭ কিলোমিটার নতুন করিডর গড়ে তোলার জন্য ১৮ হাজার ৬৬২ কোটি রুপি ব্যয় হবে। এটি বাস্তবায়িত হলে ভারতের প্রথম আন্ডারওয়াটার রোড-কাম-রেল টানেল হবে এবং বিশ্বের দ্বিতীয় ধরনের টানেল হিসেবে পরিচিত হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, টানেলটি চার লেনে নির্মাণ করা হবে এবং ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট ও কনস্ট্রাকশন (ইপিসি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে। বর্তমান কালিয়াভোমোরা সেতুপথে গোহপুর–নুমালিগড়ের দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার, যা পাড়ি দিতে ছয় ঘণ্টা সময় লাগে। নতুন টানেল চালু হলে এই সময় উল্লেখযোগ্যভাবে কমবে।

নতুন করিডরটি দুটি জাতীয় মহাসড়ক (এনএইচ–১৫ ও এনএইচ–৭১৫) এবং দুটি রেলপথের সঙ্গে যুক্ত হবে। গোহপুর প্রান্তে রাঙ্গিয়া–মুকংসেলেক রেলপথ এবং নুমালিগড় প্রান্তে ফুরকাটিং–মারিয়ানি লুপ লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া ১১টি অর্থনৈতিক কেন্দ্র, তিনটি সামাজিক কেন্দ্র, দুটি পর্যটন কেন্দ্র এবং আটটি লজিস্টিক হাবের সঙ্গে সংযোগ জোরদার হবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রকল্পটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় কমানো, কর্মসংস্থান বৃদ্ধি এবং উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। পাশাপাশি কাজীরাঙা জাতীয় উদ্যানসহ বিভিন্ন শিল্প ও নগরকেন্দ্রের সঙ্গে যোগাযোগের মানও উন্নত হবে।

নতুন টানেল বাস্তবায়িত হলে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

এসআর

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’—নেহার বক্তব্যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র দেখছে বিজেপি

সিইসি ও যন্তর মন্তর ইস্যুতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নোটিস

পুলিশি নির্যাতনের বর্ণনা দিলেন ভারতের বিক্ষোভকারীরা

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলল পুলিশ

ভোট গণনার ভিডিও ফুটেজ পাচ্ছে না কমিশন, তিরস্কার সুপ্রিম কোর্টের

মেয়ে হত্যার বিচার চেয়ে আটক বাবা-মা

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ