হোম > বিশ্ব > ভারত

মোদির উপস্থিতিতে ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব গ্রহণ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ‍্যসভা। বুধবার রাজ্যসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সময় উপস্থিত ছিলেন। রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি খালেদা জিয়ার সম্মানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।

একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

অধিবেশন শুরুর পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সদস্যরা।

রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই বুধবার অধিবেশনের সূচনা হয়। এ সময় নরেন্দ্র মোদি ছাড়াও মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন তরুণী

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও