ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে আটক করা হয়।
বিক্ষোভকারী ও অন্যদের আটক করে একটি বাসে তোলা হয়। তবে বাসটি সফদরজং ফ্লাইওভারের কাছে পৌঁছালে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী সামনে এসে বাসটি থামিয়ে দেয়।
নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচি ‘দিল্লি হাটে’ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’
এছাড়া আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লির বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ।
আরএ