হোম > বিশ্ব > ভারত

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

আমার দেশ অনলাইন

কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা থাকার হুমকি ঘিরে শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ লেখা একটি চিরকুট পাওয়ার পর নির্ধারিত সময়ের উড্ডয়ন স্থগিত করা হয়। পরে বিমানের সব যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু করেন নিরাপত্তাকর্মীরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড্ডয়নের আগে শুক্রবার সন্ধ্যায় বিমানটি শেষবারের মতো পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বিমানের টয়লেটে একটি চিরকুট নজরে আসে। ওই কাগজের টুকরোয় বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল বলে জানা যায়।

চিরকুটটি পাওয়ার পর বিষয়টি দ্রুত পাইলট ও বিমানকর্মীদের নজরে আনা হয়। তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দিলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

পরে খবর দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের। প্রশিক্ষিত কুকুর নিয়ে নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতরে তল্লাশি শুরু করেন। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়।

সূত্রের দাবি, তল্লাশিতে এখন পর্যন্ত বিমানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে হুমকির চিরকুটটি কে বা কারা বিমানে রেখে গেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

বোমাতঙ্কের কারণে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি ইন্ডিগোর বিমানটি। তল্লাশি ও নিরাপত্তা যাচাই শেষ হওয়ার পর বিমানটি কখন গন্তব্যের উদ্দেশে রওনা হবে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এআরবি

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে

১৯ সেপ্টেম্বর জাকার্তায় যাবে ফুটবল দল

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

ঝালকাঠিতে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে হারপিক পান করে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর