হোম > বিশ্ব > ভারত

গোহত্যা নিষিদ্ধের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতি সরকার

আমার দেশ অনলাইন

‘গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ’ মাদ্রাজ হাই কোর্টের এমন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার। প্রসঙ্গত, গত মে মাসে মাদ্রাজ হাই কোর্ট দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে ১৯৭৬ সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার।

প্রসঙ্গত, গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বাটুরের এক বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আর্জি জানান, জনসমক্ষে গোহত্যা বন্ধ করা হোক। তার সেই আবেদনে সাড়া দিয়ে সে সময় বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজিকে (আইনশৃঙ্খলা) নির্দেশ দেন, এই নির্দেশ দ্রুত রাজ্যে কার্যকর করতে হবে। ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গরু জবাই কোনো বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়।

মাদ্রাজ হাই কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। রাজ্য সরকার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশটি স্ববিরোধী। প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞার আগে তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮ অনুযায়ী শুধুমাত্র ১০ বছরের বেশি বয়সি অথবা প্রজনন ও কৃষিকাজের জন্য স্থায়ীভাবে অনুপযুক্ত এবং অসুস্থ গবাদি পশুকেই নির্দিষ্ট কসাইখানায় জবাই করার অনুমতি ছিল।

সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তামিলনাড়ু সরকার জানিয়েছে, হাই কোর্টে যিনি মামলা করেছিলেন, তিনি নিজেও কখনও গোটা রাজ্যে গোহত্যায় নিষেধাজ্ঞা জারির আবেদন জানাননি। কিন্তু আদালত নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। উচ্চ আদালত একদিকে যেমন সরকারি লাইসেন্সপ্রাপ্ত নির্দিষ্ট কসাইখানাতেই জবাইয়ের কথা বলেছে, তেমনই আবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ, হাই কোর্টের নির্দেশের মধ্যেই স্ববিরোধিতা রয়েছে বলে দাবি করেছে তামিলনাড়ু সরকার।

এআরবি

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা