হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত ৩, বাড়িঘরে আগুন

আমার দেশ অনলাইন

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে সাতটি বাড়ি । স্থানীয় কুকি-জো জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কেআইএম) এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে কেআইএম দাবি করেছে, এনএসসিএন-আইএম এবং এর সহযোগী সংগঠন জেডইউএফ (কে)-এর সদস্যরা ভোর ৪টার দিকে লইবোল খুলেন গ্রামে হামলা চালায়। সংগঠনটি জানিয়েছে, এই হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত, সাতটি বাড়ি ধ্বংস এবং বেসামরিক সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনা সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।

কেআইএম এই হামলাকে বর্বর সহিংসতা বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর এই ধরনের হামলা মানবাধিকার ও মানবিক মর্যাদার গুরুতর লঙ্ঘন। সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি শোক ও সংহতি প্রকাশ করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে।

এনএসসিএন-আইএম (এনএসসিএন-আইএম) একটি সক্রিয় সশস্ত্র সংগঠন, যারা উত্তর-পূর্ব ভারতে বিভিন্ন সময়ে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগের মুখোমুখি হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা

বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

মাধ্যমিক পরীক্ষায় ফল কেলেঙ্কারি, শিক্ষার্থীদের তোপের মুখে মোদি

কেরালায় ‘ইসলাম-বান্ধব’ জিম নিয়ে ব্যাপক বিতর্ক

২০০ কোটি ডলারের সামরিক ড্রোন কিনতে যাচ্ছে ভারত

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত