হোম > বিশ্ব > ভারত

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ও সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো দিল্লির বিক্ষোভস্থল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় ক্রমাগত বাড়ছে । এমন পরিস্থিতিতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পুরো বিক্ষোভস্থল। অন্তত তিনটি মোবাইল নজরদারি ভ্যান মোতায়েন করা হয়েছে।

এছাড়া চেহারা শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) প্রযুক্তিও ব্যবহার করছে পুলিশ।

এসব নজরদারি ব্যবস্থা থেকে পাওয়া ‘লাইভ ভিডিও’ ও ছবি পুলিশি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের শনাক্ত ও পৃথক করা হচ্ছে।

এ ঘটনায় ব্যক্তিগত গোপনীয়তা, নাগরিক অধিকার এবং এ ধরনের প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, দেশের সব পুলিশ বাহিনীর হাতে পেলেট গান ও বৈদ্যুতিক শক ব্যাটনের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন। একই সঙ্গে চিকিৎসকদের সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও সচেতন নাগরিকেরাও ২০ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু

আরএ

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

বৃত্তি পেতে গরুর গোশত খাওয়ার প্রশ্নে দাঁড়ায় দলিত ছাত্র, বুলিংয়ের পর...