হোম > বিশ্ব > ভারত

হঠাৎ দিল্লিতে দীনেশ ত্রিবেদী, ‘ঢাকার বার্তা অবহিত করবেন মোদিকে’

আমার দেশ অনলাইন

হঠাৎ করে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার রাতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। দিল্লিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এর আগে আলোচনা শুরু হলেও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে তা থেমে যায়। এরপর ঢাকার পক্ষ থেকে সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানানো হয়। বলা হয়, সেরকম পরিবেশ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। তবে কবে করবেন সেটি চূড়ান্ত হয়নি।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু একটি ফোনকলে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা আলোচনা করছি এবং বিষয়গুলো ইতিবাচকভাবে এগোচ্ছে।’

বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের ব্যারিকেড ভাঙলেন রাহুল ও প্রিয়াঙ্কা

‘বাংলাদেশি’ সাজিয়ে পুশব্যাকের চেষ্টা, কাশ্মীর থেকে বিশেষ বিমানে বাগডোগরায় ১৫০ জন

ভোট চলাকালে আটক বিধায়ক হুমায়ুন কবীর

ভারতের ছয় আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির

গ্রেপ্তার হতে পারেন ককরোচ পার্টির শীর্ষ নেতারা

নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, মামলার দাবিতে বিক্ষোভ করায় আটক ১৮

কেন ৪৩ তলা থেকে ঝাঁপ দিলেন ইঞ্জিনিয়ার

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বেআইনি সিদ্ধান্ত বাতিল করবে সুপ্রিম কোর্ট

লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি