হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে

আমার দেশ অনলাইন

ভারত সম্পর্কে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গিতে গত দুই বছরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৪ সাল থেকে ২০২৬ সালে অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতকে অপছন্দ করা মানুষের সংখ্যা আরো ১৫ শতাংশ বেড়েছে।

ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের ৩৬টি দেশের ওপর পরিচালিত সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত জরিপটি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, বিশ্বব্যাপী ভারতকে অপছন্দ করা মনোভাবের গড় হার ৫৫ শতাংশ। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে ভারতকে অপছন্দ করার দিক থেকে ১০টি দেশের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বড় অপছন্দকারী দেশ ।

একই সময়ে ভারত সম্পর্কে কোনো মতামত না দেওয়া বাংলাদেশির হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে এই হার ছিল ২৪ শতাংশ, যা ২০২৬ সালে নেমে এসেছে মাত্র ৭ শতাংশে। এর ফলে বর্তমানে বাংলাদেশে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারীর হার দাঁড়িয়েছে ৫১ শতাংশে। অপছন্দের দিক থেকে বাংলাদেশের ওপরে রয়েছে শুধু পাকিস্তান, যেখানে ভারতের প্রতি নেতিবাচক মনোভাবের হার ৯১ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলঙ্কায়। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

এ ছাড়া কেনিয়া ও যুক্তরাজ্যে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় সাতজন ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। জার্মানিতে ৬৩ শতাংশ, ইসরাইলে ৬০ শতাংশ, ইতালিতে ৫৬ শতাংশ এবং সুইডেন, জাপান ও থাইল্যান্ডে ৫৫ শতাংশ করে মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন।

যুক্তরাষ্ট্রেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব কিছুটা কমেছে। বর্তমানে দেশটির ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতের বিষয়ে ইতিবাচক মত পোষণ করেন, যা ২০২৩ সালের ৫১ শতাংশের তুলনায় কম।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও ভারতের প্রতি দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ডেমোক্র্যাট ও উদারপন্থিদের মধ্যে ৫৪ শতাংশ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে রিপাবলিকান ও রক্ষণশীলদের মধ্যে এই হার ৪০ শতাংশ।

সূত্র: পিউ রিসার্চ

এআরবি

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

পর্ষদের দ্বন্দ্বে গভীর সংকটে ভারতের টাটা গ্রুপ

বদলে গেল মমতার দলের নাম, পেল নতুন প্রতীক

মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ করায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত