হোম > বিশ্ব > ভারত

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি

আমার দেশ অনলাইন

ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যালয়। ছবি: সংগৃহীত

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো শক্তিশালী করতে অন্তত এক লাখ কোটি ডলারে উন্নীত করার পরামর্শ দিয়েছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র। তার মতে, বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা মোকাবিলায় বড় আকারের রিজার্ভ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৯ হাজার কোটি ডলারের কাছাকাছি রয়েছে। তবে মাইকেল দেবব্রত পাত্র মনে করেন, ভবিষ্যৎ ঝুঁকি সামাল দিতে এই পরিমাণ যথেষ্ট নয়।

গত ১৬ মার্চ ‘বেসিস পয়েন্ট’-এ প্রকাশিত এক প্রবন্ধে তিনি উল্লেখ করেন, এক লাখ কোটি ডলারের রিজার্ভ লক্ষ্য নির্ধারণের পেছনে দুটি বড় নিরাপত্তা বিবেচনা কাজ করেছে।

তার ব্যাখ্যায় বলা হয়, স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ যেগুলো এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলোর জন্য প্রায় ৩৫ হাজার কোটি ডলার প্রয়োজন। পাশাপাশি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সম্ভাব্য বড় অঙ্কের অর্থ প্রত্যাহারের ঝুঁকি মোকাবিলায় আরো প্রায় ৬৫ হাজার কোটি ডলার সংরক্ষণ থাকা দরকার।

মাইকেল পাত্র সতর্ক করে বলেন, বিদেশি বিনিয়োগ হঠাৎ বড় পরিসরে দেশ ছাড়তে পারে এবং সেই চাপ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে, ২০২২-২৩ সালের পর ভারত ইতোমধ্যেই এমন পরিস্থিতির অভিজ্ঞতা পেয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু এই ধরনের আর্থিক অস্থিরতা সামাল দিতেই ৬০ থেকে ৬৫ হাজার কোটি ডলারের অতিরিক্ত সুরক্ষা তহবিল প্রয়োজন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বের অধিকাংশ দেশই তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় অংশ মার্কিন ডলারে ধরে রাখে। সাধারণত এই অনুপাত ৬০ শতাংশের বেশি। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, কারণ দেশটিকে আমদানি ব্যয় মেটানো বা নিজস্ব মুদ্রার মান ধরে রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নির্ভর করতে হয় না।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

রিজার্ভ সংকটে ভারতে বাড়ল জ্বালানির দাম

এবার স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

এবারের ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত ছিল আমিরাত: আরাগচি

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি

ভারতের উত্তর প্রদেশে ঝড়-বজ্রপাতে নিহত বেড়ে ৫৬, বিপর্যস্ত জনজীবন

আস্থা ভোটে বিজয়ের জয়

কলকাতায় শুরু শুভেন্দুর বুলডোজার অ্যাকশন

পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন শুভেন্দু

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬