হোম > বিশ্ব > ভারত

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের বিরোধী দলগুলোর সাম্প্রতিক চাপ ও আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিরোধীদের দাবি শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে নয়, বরং বর্তমান সরকারকে সরানোর বিষয়টিও এর সঙ্গে জড়িত।

শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিরোধীদের বিক্ষোভ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে, সরকার এখন ভীত।

রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর সমস্যা রয়েছে। আর এর সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।’

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা, এমনকি জীবন দিতেও প্রস্তুত থাকা সার্থক।

প্রধান নির্বাচন কমিশনারকে আক্রমণ করে রাহুল বলেন, তিনি কেবল একজন সেবাদানকারী কর্মকর্তা। অথচ তার সাহস দেখুন, তিনি বলছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না।

সাবেক কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘গত তিন-চার দিন যেভাবে চাপ সৃষ্টি করেছি, তা অব্যাহত রাখতে পারলে আমি নিশ্চয়তা দিচ্ছি, এই সরকারের পতন হবে।’

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার

ককরোচ পার্টির বিক্ষোভ ঠেকাতে ১০ অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে মোদি সরকার

কে এই মোদিবিরোধী নেহা বোরা, যার প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে

ফের বিক্ষোভে উত্তাল ভারত

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

৩০ রুপির লোভে ৮৫ হাজার রুপি জরিমানা

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান

নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

মোদিবিরোধী বিক্ষোভে যোগ দিলেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ