হোম > বিশ্ব > ভারত

‘গোমাতাকেই’ বাসি খাবার, ভারতে ১০ গরুর মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মথুরায় শ্রাদ্ধ অনুষ্ঠানের বেঁচে যাওয়া বাসি খাবার খেয়ে ১০টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০টি গরু অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার মাধ্যমে তাদের অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পশু চিকিৎসকেরা।

ঘটনাটি মথুরার ভৈসা গ্রামে ঘটেছে। পুলিশ জানায়, গত ২০ মে গ্রামের প্রধানের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পর বিপুল পরিমাণ খাবার বেঁচে যায়। পরে ২২ মে সেই খাবার একটি গোশালার গরুগুলোকে খেতে দেওয়া হয়।

মথুরার মুখ্য পশু চিকিৎসা আধিকারিক ডা. এন এন শুক্লা জানান, বাসি খাবার খাওয়ার পর মোট ৩০টি গরু অসুস্থ হয়ে পড়ে। তাদের শরীরে ‘অ্যাসিডোসিস’ নামের একটি জটিলতা দেখা দেয়। এ রোগে শরীরের তরলে অ্যাসিডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলেই ১০টি গরুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, অসুস্থ বাকি ২০টি গরুকে চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি পশু চিকিৎসক দল গঠন করা হয়। পাশাপাশি মথুরার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পশু চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও ডাকা হয়।

প্রশাসন জানিয়েছে, মৃত গরুগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা

‘বাংলাদেশি ও রোহিঙ্গা’ অনুপ্রবেশকারীদের জন্য আটক শিবির বানাচ্ছে পশ্চিমবঙ্গ

ভারতে হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু

ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন কর্মকর্তা

এবার ঈদুল আজহায় মুসলিমদের ছুটিতে কোপ শুভেন্দুর

হরমুজ সংকট, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার কথা ভাবছে ভারত

ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

বাংলাদেশে ‘পুশ ইন’ করা কিছু লোককে ফেরত নিতে পারে ভারত

ঈদে গরু কোরবানির বিষয়ে যা বললো কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্ট