হোম > বিশ্ব > ভারত

কেন ৪৩ তলা থেকে ঝাঁপ দিলেন ইঞ্জিনিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী ইঞ্জিনিয়ার সম্ভব জৈন। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সম্ভব। এর পেছনে সন্তানের চিকিৎসার বিপুল খরচ, স্ত্রীর সঙ্গে বিরোধ এবং ঋণের বোঝা বড় ভূমিকা রেখেছিল।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০২৪ সালে বিয়ে হয় সম্ভবের। পেশায় ইঞ্জিনিয়ার সম্ভব নয়ডার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০২৫ সালে তার একটি পুত্রসন্তান জন্ম নেয়। তবে জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। এতে সন্তানের চিকিৎসার খরচ ক্রমেই বাড়তে থাকে।

সম্ভবের পরিবারের সদস্যরা তদন্তকারীদের জানিয়েছেন, সন্তানের জন্মের পর থেকে চিকিৎসার পেছনে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছিল। এর মধ্যেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে তার বিরোধ শুরু হয়। একপর্যায়ে তার স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এতে পারিবারিক ও আর্থিক চাপ আরো বেড়ে যায়।

পুলিশের তদন্তে জানা গেছে, বিবাহবিচ্ছেদ নিয়ে সম্ভবের স্ত্রীর পক্ষ থেকে প্রথমে এক কোটি টাকা দাবি করা হয়েছিল। পরে দুজনের মধ্যে এ নিয়ে আলোচনা ও দর-কষাকষি হয়। শেষ পর্যন্ত স্ত্রীকে ১৫ লাখ টাকা দেওয়ার বিষয়ে সম্মত হন সম্ভব। এর মধ্যে সাত লাখ টাকা তিনি পরিশোধও করেছিলেন। বাকি আট লাখ টাকা কয়েক কিস্তিতে দেওয়ার কথা ছিল।

এর পাশাপাশি সম্ভবের ওপর আরো বেশ কিছু ঋণ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারী দল। সন্তানের চিকিৎসার ব্যয়, দাম্পত্য কলহ এবং একাধিক ঋণের চাপ মিলিয়ে তিনি ক্রমেই আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়ে যান।

পুলিশের তদন্তকারী দলের সদস্য সুমনেশ কুমার জানিয়েছেন, মৃত্যুর তিন-চার দিন আগে সম্ভব ও তার বাবার মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনও পুলিশের হাতে এসেছে। সেখানে সম্ভব তার মানসিক অবস্থা ও আত্মহত্যাসহ নানা চিন্তার কথা বাবাকে জানিয়েছিলেন। ছেলের কথায় উদ্বিগ্ন হয়ে তাকে বারবার পৈতৃক বাড়িতে ফিরে আসার অনুরোধ করেছিলেন তার বাবা। পরিস্থিতি যত কঠিনই হোক, তিনি সবকিছু সামলে নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।

তবে বাবার অনুরোধের পরও সম্ভব বাড়িতে ফেরেননি। বরং মৃত্যুর এক দিন আগে তিনি নয়ডার সুপারনোভা সোসাইটিতে একটি ঘর ভাড়া নেন। ঘটনার দিন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘরের ৪৩ তলার বারান্দায় যান সম্ভব। একপর্যায়ে তিনি বারান্দার বাইরে ঝুলতে শুরু করেন। পাশের ৪২২৭ নম্বর ঘরে তখন কয়েকজন এসি মেরামতকারী কাজ করছিলেন। তারা বিষয়টি দেখতে পেয়ে বাইরে এসে সম্ভবকে বারান্দার ভেতরে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, ওই সময় সম্ভব তাদের বলেন, তিনি তীব্র হতাশায় ভুগছেন এবং আর বাচতে চান না। এরপরই তিনি ৪৩ তলা থেকে নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে সেক্টর-১২৬ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এআরবি

গ্রেপ্তার হতে পারেন ককরোচ পার্টির শীর্ষ নেতারা

নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, মামলার দাবিতে বিক্ষোভ করায় আটক ১৮

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বেআইনি সিদ্ধান্ত বাতিল করবে সুপ্রিম কোর্ট

লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ

সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন

পশ্চিমবঙ্গের সিলেবাসে রদবদল, বাদ যাচ্ছে মুসলিম শব্দ, ইতিহাস ও সংস্কৃতি

পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে উদ্বেগে ভারত

পাঞ্জাবে সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

কলকাতায় ত্রিশূল হাতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা